Logo

জনতা ব্যাংকের মোবাইল অ্যাপ ই-জনতায় যুক্ত হলো বিকাশ

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ২২:৪৪
জনতা ব্যাংকের মোবাইল অ্যাপ ই-জনতায় যুক্ত হলো বিকাশ
ছবি: সংগৃহীত

গুগল প্লে স্টোর থেকে জনতা ব‌্যাংক লিমিটেডের ‘ই-জনতা (eJanata)’ অ‌্যাপ ডাউনলোড করা যায়

বিজ্ঞাপন

জনতা ব্যাংকের মোবাইল অ‌্যাপ ই জনতার (eJanata) মাধ‌্যমে ব‌্যাংকের গ্রাহকরা যেকোনো বিকাশ অ্যাকাউন্টে কোনো চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারছেন।

সম্প্রতি ব‌্যাংকটির মোবাইল অ‌্যাপে এ সুবিধা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ই-জনতার মাধ‌্যমে জনতা ব‌্যাংকের যেকোনো শাখায় চেক বই ছাড়াই কিউআর কোড স্ক‌্যানের মাধ‌্যমে টাকা উত্তোলন, যেকোনো ব‌্যাংক হিসাবে অর্থ প্রেরণ, ঋণের কিস্তি বা ডিপিএসের কিস্তি পরিশোধেরও সুবিধা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রাহকরা ঘরে বসেই নিজ অ্যাকাউন্টের ব‌্যালান্সসহ মিনি স্ট‌্যাটমেন্ট দেখারও সুবিধা পাচ্ছেন ই-জনতা অ‌্যাপে। গুগল প্লে স্টোর থেকে জনতা ব‌্যাংক লিমিটেডের ‘ই-জনতা (eJanata)’ অ‌্যাপ ডাউনলোড করা যায়।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD