বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে: আরাফাত

আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।
বিজ্ঞাপন
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেন, কড়াইল আদর্শনগর এলাকায় গ্যাস, পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। আপনাদের সাথে সমন্বয় করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে সমাধান করব।
রবিবার (৯ জুলাই) বিকালে রাজধানীর কড়াইল আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন মোহাম্মদ এ. আরাফাত। তিনি বলেন, আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মোহাম্মদ এ. আরাফাত আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
জেবি/এসবি








