Logo

ডেঙ্গুতে আইডিয়াল স্কুলের ছাত্রের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ২৩:২২
ডেঙ্গুতে আইডিয়াল স্কুলের ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়

বিজ্ঞাপন

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছাত্রের নাম ইশাত আজহার। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র।

রবিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞাপন

ওই ছাত্রের বাবা আসিফ আজহার জানান, গত চারদিন আগে ইশাতকে জ্বর নিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

বিজ্ঞাপন

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD