Logo

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ২৩:৩২
নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

বিজ্ঞাপন

নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

রবিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

বিজ্ঞাপন

তিনি জানান, নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনের তফসিল দিয়েছে কমিশন। তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

এ আসনের উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

সংসদ সদস্য মারা যাওয়ায় ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এ নির্বাচন হচ্ছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD