Logo

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ফারজানার

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৩, ২২:৫০
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ফারজানার
ছবি: সংগৃহীত

১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে  ভারতের বিপক্ষেসেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। নারী ক্রিকেটে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। 

শনিবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। 

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD