Logo

এক দফা না মানলে ফয়সালা রাজপথে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৩, ০৬:০০
এক দফা না মানলে ফয়সালা রাজপথে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

এ সময় মির্জা ফখরুল আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেন।

বিজ্ঞাপন

এক দফা না মানলে ফয়সালা রাজপথে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে  তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল  বলেন, “আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনকালীন নির্বাচন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের বিরুদ্ধে মামলাসহ ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিরোধী দলকে দমনে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। ভয় দেখিয়ে সরকারবিরোধী দলকে দূরে রেখে নির্বাচন করার অপকৌশল করছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হবে না। রাজপথেই ফয়সালা হবে। দাবি একটাই, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। এই দাবিতেই ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা দুইটায় ঢাকায় মহাসমাবেশ হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আওয়ামী লীগ ১০ টাকা চাল এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল ১০ টাকায় চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব। কিন্তু চাকরি পায় শুধু আওয়ামী লীগের লোকজন। যদি ২০ লাখ টাকা ঘুষ দেয় তাহলে অন্যরা পায়। আওয়ামী লীগ অন্যায়ভাবে সংবিধান লঙ্ঘন করে জোর করে ক্ষমতায় বসে আছে। আওয়ামী লীগ নিশ্চিত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ১০টার বেশি আসন পাবে না। সরকার গণতন্ত্রবিরোধী হলেও তারা বাইরে দেখাতে চায় যে তারা গণতন্ত্রের পক্ষে। এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD