Logo

বাস রিজার্ভ করে শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ০১:৫০
বাস রিজার্ভ করে শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে

বিজ্ঞাপন

সরকারের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বাস রিজার্ভ করে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরের আগে থেকেই সাভার, গাজীপুর, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সারিবদ্ধভাবে বিভিন্ন বাস ঢাকায় ঢুকেছে।

বিজ্ঞাপন

এদিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। দুপুর ২টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকার বাইরে থেকে গাবতলী হয়ে ঢাকার বাইরে থেকে সারিবদ্ধ ভাবে বাসগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে আসছে। সংসদ ভবনের সামনে অনেক বাস রাখা হয়েছে। অনেকে সেখানে খাওয়া-দাওয়া করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের নেতৃত্বে গুলিস্তান-ধামরাই রুটের দুই ডজন ডি-লিংক বাস সমাবেশে আসতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD