Logo

বৃষ্টির মধ্যেই আ.লীগের শান্তি সমাবেশ শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ০১:১৫
বৃষ্টির মধ্যেই আ.লীগের শান্তি সমাবেশ শুরু
ছবি: সংগৃহীত

সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ উদাম, তিনি 'বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি জাতির পিতা' সংগীত পরিবেশ করেন

বিজ্ঞাপন

বৃষ্টির মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তির সমাবেশ শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এরইমধ্যে সমাবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিন সভাস্থলে গিয়ে দেখা গেছে, শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

শুরুতেই ‘জয় বাংলা’ গান পরিবেশন করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ উদাম, তিনি 'বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি জাতির পিতা' সংগীত পরিবেশ করেন। 

বিজ্ঞাপন

এদিকে দুপুর ১টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলেও ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।  নগরীর বিভিন্ন স্থান থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD