Logo

আজ রাজধানীতে কোথায় কখন কোন দলের সমাবেশ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ২০:২৭
আজ  রাজধানীতে কোথায় কখন কোন দলের সমাবেশ
ছবি: সংগৃহীত

ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রাজধানীসহ  দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপি সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির আন্দোলনের সঙ্গে থাকা দলগুলোও ঢাকায় এই কর্মসূচি পালন করবে।

রবিবার (৩১ জুলাই)  রাতে বিএনপির দফতর থেকে জানানো হয়েছে, সারাদেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আজ সোমবার বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার ।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ কর্মসূচি পালন করবে রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD