Logo

আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৩, ০৪:৫৬
আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও তিন বছরের জন্য পেয়েছেন বর্তমান এমডি তাকসিম এ খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়।

এতে বলা হয়, “পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকুরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ হতে তিন (৩) বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ/নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান তাকসিম এ খান। এ নিয়ে ৭ বারের মতো তাকে একই পদে নিয়োগ দেওয়া হলো।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD