Logo

নতুন অধিনায়ক বেছে নিলো টটেনহ্যাম

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ২২:৩১
নতুন অধিনায়ক বেছে নিলো টটেনহ্যাম
ছবি: সংগৃহীত

তার ডেপুটি হিসেবে থাকছেন মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক নির্বাচন করেছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে ফরোয়ার্ড সন হিউং-মিনকে।

টটেনহ‍্যাম শনিবার (১২ আগস্ট) দক্ষিণ কোরিয়ার এই তারকাকে অধিনায়ক করার খবর জানিয়েছে। তার ডেপুটি হিসেবে থাকছেন মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

বিজ্ঞাপন

উগো লরিসের স্থলাভিষিক্ত হলেন হিউং-মিন। গত মৌসুমের শেষ দিকে ঊরুর চোটে ছিটকে যান গোলরক্ষক লরিস। তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক হ্যারি কেইন। তবে টটেনহ্যাম ছেড়ে চার বছরের চুক্তিতে শনিবার বায়ার্ন মিউনিখে যোগ দেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। লরিসও ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যই নতুন অধিনায়ক ঘোষণা করল দলটি।

বিজ্ঞাপন

টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৭২ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন ৩১ বছর বয়সী হিউং-মিন। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক তিনি। এবার ক্লাবকে নেতৃত্ব দেওয়ার পালা। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD