Logo

ট্রানজিট নিয়েও ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ২৩:৩৬
ট্রানজিট নিয়েও ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

একই সাথে ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। তবে শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

একই সাথে ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ওমরাহর মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এর ফলে ওমরাহ করতে গিয়ে দেশটিতে ঘুরতেও পারবেন বাংলাদেশিরা।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ফরিদুল হক খান এসব কথা জানান।

বিজ্ঞাপন

হজের খরচ কমানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD