বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেট পাওয়া যাবে যে ৩ ট্রেনে

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রথমবারের মতো দেশের চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে। প্রাথমিকভাবে তিনটি জনপ্রিয় ট্রেনে স্টারলিংক ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সুবিধা প্রদান করা হচ্ছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৪ মার্চ) বিএসসিএল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
গতকাল থেকে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারছেন। এই সেবার মাধ্যমে যাত্রীরা ট্রেনের ভেতর বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ করতে সক্ষম হবেন।
বিজ্ঞাপন
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও এই স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা ধাপে ধাপে চালু করা হবে।
বিএসসিএল-এর কর্মকর্তারা বলেন, এই উদ্যোগ দেশের রেলভ্রমণকে আরও আধুনিক ও সুবিধাজনক করবে। ট্রেনের ভেতরে যাত্রীরা এখন নিজেদের ইন্টারনেট-ভিত্তিক কাজ করতে পারবেন, যা দেশের ডিজিটাল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
এই নতুন সুবিধার মাধ্যমে ট্রেনভ্রমণ শুধু দ্রুত নয়, বরং শিক্ষামূলক ও পেশাগত কাজের ক্ষেত্রেও আরও কার্যকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।








