Logo

আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৭:৪১
আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার
ছবি: সংগৃহীত

দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে দায়িত্ব পালন করবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বা কর্পোরেশনের পূর্ণাঙ্গ কাঠামো গঠন না হওয়া পর্যন্ত।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে পৃথকভাবে প্রশাসক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, বিলকিস আক্তার জাহান শিরীনকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মো. মাহফুজুর রহমান দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনে।

বিজ্ঞাপন

এ ছাড়া মো. রুকুনোজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাহফুজ উন নবী চৌধুরী দায়িত্ব পেয়েছেন রংপুর সিটি কর্পোরেশনে এবং মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক করা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের নিয়মিত প্রশাসনিক কাঠামো গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে পরিচিত। ফলে এই নিয়োগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন এবং নগর সেবা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD