Logo

ভারি বর্ষণ: চট্টগ্রামে এক ঘণ্টা দেরিতে শুরু হলো এইচএসসি পরীক্ষা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৩, ২১:৩৩
ভারি বর্ষণ: চট্টগ্রামে এক ঘণ্টা দেরিতে শুরু হলো এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

নির্দেশনা মেনে সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ২৭টি কেন্দ্রে শুরু হয় এইচএসসি পরীক্ষা।

বিজ্ঞাপন

ভারি বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু হয়েছে। 

এর আগে রবিবার (২৭ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১ টায় শুরু হবে। নির্দেশনা মেনে সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ২৭টি কেন্দ্রে  শুরু হয় এইচএসসি পরীক্ষা। 

বিজ্ঞাপন

 এতথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতের ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই আজ রবিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী এবং ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের যেন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করা হয় সে জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD