জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আগামীকাল বুধবার, ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবেন।
বিজ্ঞাপন
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (কোড ১০১), ইংরেজি (কোড ১০৭), গণিত (কোড ১০৯), বিজ্ঞান (কোড ১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (কোড ১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় গত বছরের ২৮–৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।
ফল প্রকাশের দিন সার্ভারে চাপ কমাতে শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল দেখতে পারবেন:
বিজ্ঞাপন
অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিয়ে ফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।








