যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রীর সভা অনুষ্ঠিত

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র সচিবদের ও সাধারণ মানুষের স এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) যশোর শহরের পিটিআই অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ না ম এহসানুল হক মিলন,।
বিজ্ঞাপন
তিনি তার বক্তব্যে বলেন, পরীক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্র সচিবদের অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে যাতে কোনো ভাবেই পরীক্ষার পবিত্রতা নষ্ট না হয়। তিনি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কঠোর তদারকির মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির ওপর জোর দেন এবং শিক্ষকদের নৈতিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব রবিবুল ইসলাম বকুল, এমপি হুইপ, জাতীয় সংসদ সদস্য ১০১, খুলনা -৩, মো. মতিউর রহমান, সংসদ সদস্য ৮৩, ঝিনাইদহ-৩, অ্যাড. গাজি এনামুল হক, সংসদ সদস্য ৮৯, যশোর -৫, অধ্যাপক মোক্তার আলী, এমপি সংসদ সদস্য- ৯০, যশোর -৬, আতাউর রহমান বাচ্চু, এমপি সংসদ সদস্য-৯৪, নড়াইল -২, আব্দুল আলিম, এমপি সংসদ সদস্য- ৯৮, বাগেরহাট -৮ সহ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম । সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬ সালের এস এস সি ও সমমান পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।







