Logo

এসএসসি পরীক্ষা পরিচালনায় নতুন নীতিমালা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:০২
এসএসসি পরীক্ষা পরিচালনায় নতুন নীতিমালা জারি
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষা পরিচালনার জন্য বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল থেকে দেশজুড়ে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ‘পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬’ প্রকাশ করা হয়। এতে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধিবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত নীতিমালায় পরীক্ষার্থীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রসচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের করণীয় দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নকল প্রতিরোধে বিশেষ ব্যবস্থা ও এ ধরনের অনিয়মের ক্ষেত্রে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাও নীতিমালায় উল্লেখ রয়েছে।

পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পর্কেও নির্দেশনা সংযুক্ত করা হয়েছে, যাতে পুরো কার্যক্রম স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ নীতিমালা অনুসরণ করা হলে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD