নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকল ও অসদুপায় ব্যবহার করার অভিযোগে ১২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়েছে, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, লিখিত কৈফিয়ত এবং জব্দ করা নকলের আলামত বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। অভিযোগগুলো বিস্তারিতভাবে আলোচনার পর শিক্ষার্থীদের অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
শাস্তির বিবরণ: ৯২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২২ জন শিক্ষার্থীকে পরীক্ষা আইন ‘ঙ’ ধারায় এবং ৪ জনকে ‘দ’ ধারায় কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী চার বছরের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত করা হয়েছে।
বাকি শিক্ষার্থীদের অপরাধের গুরুত্ব অনুযায়ী এক থেকে চার বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১ মার্চ
বিজ্ঞাপন
পরীক্ষা শৃঙ্খলা কমিটির সূত্র জানায়, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার সময় পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের প্রতিবেদন এবং জব্দ করা নকলের আলামতকে প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়েছে।








