Logo

ভারতের তামিলনাড়ু সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫০
ভারতের তামিলনাড়ু সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি গাড়ি। তাতেই ১ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে

বিজ্ঞাপন

তামিলনাড়ুতে হাইওয়ের উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি গাড়ি। তাতেই ১ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। 

আশঙ্কাজনক আরও ২ জন। সকলেই ওই গাড়িটিতে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ সেপ্টেম্বর) দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টায় সালেম-ইরোদ হাইওয়েতে। রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। বেপরোয়া গতির কারণে লরির তলায় ঢুকে যায় বড়সড় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যায় ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। 

বিজ্ঞাপন

জানা গেছে, গাড়িতে ৮ জন ছিলেন। ২ জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। প্রকাশ, একই পরিবারের ৮ সদস্য সালেম-ইরোদ হাইওয়ে হয়ে পেরুন্দিরাই যাচ্ছিল। মাঝপথে দুর্ঘটনা ঘটে। 

মৃতদের নাম যথাক্রমে সেলভারাজ, মঞ্জুলা, অরুমুগাম, পালানিসামি, পাপ্পাথি। এছাড়াও ১ বছরের একটি শিশু মারা গেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গুরুতর আহত হয়েছেন ভিগনেশ এবং প্রিয়া। 

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD