Logo

২০ লাখ স্যালাইন কিনবে স্বাস্থ্য মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৭
২০ লাখ স্যালাইন কিনবে স্বাস্থ্য মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

তবে এই অনুমোদন রবিবার হলেও বিষয়টি আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জানা গেছে।

বিজ্ঞাপন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে ২০ লাখ আইভি ফ্লুইড স্যালাইন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ২৯ কোটি ১৯ লাখ টাকা।  

রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সই সংবলিত বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়। তবে এই অনুমোদন রবিবার হলেও বিষয়টি আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জানা গেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ আদেশ বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

এ  বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার ৫৭৪ জন এবং ঢাকার বাইরের ২৬৫ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD