Logo

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৩, ২৪:৫৯
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
ছবি: সংগৃহীত

তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিষেক হচ্ছে তার।

বিজ্ঞাপন

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে  পাকিস্তানকে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলে ফিরেছেন ভারতে ওপেনার শুভমান গিল। এর ডেঙ্গু পজিটিভ থাকায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি গিলের। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিষেক হচ্ছে তার। ফলে ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন ইশান কিষাণ।

বিজ্ঞাপন

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় আবারও একাদশে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে চমকে দেওয়া আব্দুল্লাহ শফিক।

বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের ৮ম দেখায় সেই ধারা ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, অপরাজেয় তকমা ধরে রাখতে চায় রোহিত শর্মারা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তানের একাদশ 

বিজ্ঞাপন

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারতের একাদশ 

বিজ্ঞাপন

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD