Logo

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৪:০৭
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর সোয়া ২টায় ম্যাচ শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আগের ম্যাচের একাদশকে অপরিবর্তিত রেখেছে, তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় হারিস রউফকে খেলানো হয়েছে।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করবে। জয়ের সঙ্গে টাইগারদের র‍্যাঙ্কিংও উন্নতি পাবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, যা ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধান। আজ জিতলে রেটিং পয়েন্ট ৭৯ হবে। তিন ম্যাচে ৩-০ ব্যবধানে জিতলে পয়েন্ট ৮১ এ পৌঁছাবে। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

বিজ্ঞাপন

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জয় পায়।

বাংলাদেশ একাদশ:

তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ:

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD