বিসিবির সভাপতি হতে চান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আগের নির্বাচনে লড়াই করার কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচনে অংশ নেননি। এ সময় ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশও তাঁর সঙ্গে সরে আসে। সম্প্রতি এক পডকাস্টে তামিম আবারও বিসিবি সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বিশ্বকাপে খেলতে পারেননি। তবে তিনি ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, “বিসিবি সভাপতি হতে চান কি?” জবাবে তামিম বলেন, “যদি সুযোগ আসে, অবশ্যই।” সভাপতি হওয়ার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি মনে করি আমি যথাযথ। অবশ্যই মনে করি।”
বিজ্ঞাপন
তামিম বলেন, “আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে আছে। অভিজ্ঞতা, বয়স সবকিছুর উপরে ইচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখছেন, সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে কাজ হয়েছে, কিন্তু কি খুব ভালো হয়েছে? এবার একবার নতুন প্রজন্মের ওপর বিশ্বাস করুন।”








