Logo

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটারদের একসঙ্গে ইফতার আজ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৭:০৯
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটারদের একসঙ্গে ইফতার আজ
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজ বিরতির দিনে দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, দুই দলের ক্রিকেটারদের জন্য যৌথভাবে ইফতারের আয়োজন করা হয়েছে। তবে এতে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ চাইলে আলাদাভাবে বা পরিবারের সঙ্গে ইফতার করতে পারবেন।

এর আগে বুধবার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়, যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন ওয়ানডে স্কোর।

বিজ্ঞাপন

পরে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। তার দ্রুতগতির ফিফটিতে মাত্র ১৫.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD