Logo

২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৩, ২২:৪০
২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রিয়াদ হোসেন।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।

বুধবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রিয়াদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD