Logo

জ্বালানি তেল-বাস ভাড়ার পর এবার বাড়ল লঞ্চভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৩
জ্বালানি তেল-বাস ভাড়ার পর এবার বাড়ল লঞ্চভাড়া
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া সমন্বয়ের ঘোষণা দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন নির্ধারণ অনুযায়ী লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকার ২১ সেপ্টেম্বর থেকে নতুন জ্বালানি মূল্য কার্যকর করেছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতে পরিচালন ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে পর্যায়ক্রমে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করা হলো। লঞ্চের নতুন ভাড়া দূরত্বভেদে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD