Logo

মির্জা ফখরুলকে যে কারণে তুলে আনা হয়েছে, জানালেন ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৩, ০২:২৯
মির্জা ফখরুলকে যে কারণে তুলে আনা হয়েছে, জানালেন ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা গণমাধ্যমকরমীদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তাকে (বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। এমনটাই বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা গণমাধ্যমকরমীদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ আরও যে বিভিন্ন বাস পোড়ানো হয়েছে, বিভিন্ন ট্রাফিক বক্স, ১১৩ জন পুলিশ সদস্য আহত রয়েছে। তাদের মধ্যে এখনো অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। কী হয় আপনারা জানেন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন। এখানে একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এ কাজগুলো করা হয়েছে। সুতরাং সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “এসব বিবেচনায় আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেফতার করবো।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD