Logo

কাতারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৪ বাংলাদেশির

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৩, ২২:২৪
কাতারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৪ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় অগ্নিকাণ্ড হয়।

বিজ্ঞাপন

কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির প্রাণহানি হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) রাতে দেশটির রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।

বিজ্ঞাপন

জানা যায়, রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় অগ্নিকাণ্ড হয়। এই আগুন পরে পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন

ফেনীর নিহত ব্যক্তিরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। সূত্র : ইউএনবি

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD