Logo

অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ কর্মকর্তা

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০২:২৫
অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

গতকাল সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা। তাদের সুপারনিউমারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি আজ মঙ্গলবার (৭ নভেম্বর) প্রকাশ্যে আসে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের বর্ণিত পদোন্নতি প্রদান করা হলো। যে সব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

বিজ্ঞাপন

 

এতে আরও বলা হয়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD