Logo

দীপাবলিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, ০২:৪৫
দীপাবলিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯
ছবি: সংগৃহীত

সেখানকার একটি বহুতলে আগুনের গ্রাসে প্রাণ গ‍েল ৯জনের। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

বিজ্ঞাপন

দীপাবলির আনন্দ উৎসব শোক পরিণত হল ভারতের হায়দরাবাদের নামপল্লী এলাকায়। সেখানকার একটি বহুতলে আগুনের গ্রাসে প্রাণ গ‍েল ৯জনের। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত‍্যক্ষদর্শী দাবি, গোডাউনে একটি গাড়ি মেরামত করা হচ্ছিল। 

বিজ্ঞাপন

সেই সময় আগুনের ফুলকি থেকেই ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। 

বিজ্ঞাপন

গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD