Logo

ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩, ২৪:১৩
ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক

বিজ্ঞাপন

দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই হঠাৎ করেই ওয়াশিংটন যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন।

বিজ্ঞাপন

তবে হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD