Logo

এ্যানি-নীরবসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০২:০৭
এ্যানি-নীরবসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
ছবি: সংগৃহীত

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ  পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় দলটির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সাথে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুর প্রমুখ।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন থানাধীন এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD