Logo

ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০৪:০৩
ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজাভাতখাওয়া জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩টি হাতির। ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডুয়ার্সের রাজাভাতখাওয়া জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩টি হাতির। ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকালে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি গামী একটি পার্সেল ট্রেনের সামনে আচমকা একটি হাতির দল চলে আসে। 

বিজ্ঞাপন

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ৩টি হাতির। যার মধ‍্যে রয়েছে ১টি পূর্ণ বয়স্ক, ১টি মাঝবয়সী হাতি ও ১টি শাবক। 

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD