Logo

অন্যরা শান্তির কথা বলে, আর আমি শান্তি স্থাপন করেছি: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৬
অন্যরা শান্তির কথা বলে, আর আমি শান্তি স্থাপন করেছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিজের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের ভাষণে তিনি দাবি করেন, অন্যরা যেখানে শুধু শান্তির কথা বলেছে, সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, তিনি বিপজ্জনক ব্যক্তিদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিতে রাজি নন। তাঁর ভাষায়, অন্যরা শুধু কথা বললেও তিনি কাজ করেছেন, অন্যরা শান্তির কথা বললেও তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং হুমকি উপেক্ষা না করে তা মোকাবিলা করেছেন।

ভাষণে ইরান প্রসঙ্গও গুরুত্ব পায়। ট্রাম্প ইরানকে বর্তমান বিশ্বের অন্যতম বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্প আরও দাবি করেন, তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও শক্তি ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক হুমকি মোকাবিলা করছে। জাতিসংঘের ভাষণে তিনি নিজের পররাষ্ট্রনীতির বিভিন্ন পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

ইরান প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি তিনি দেশটির সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতার সম্ভাবনার কথাও বলেছেন। তবে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

এদিকে জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ইরানের প্রতিনিধিদলের বেশির ভাগ সদস্য অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD