এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’।
বিজ্ঞাপন
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সিস্টেমটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। নদনদীর পানিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিজ্ঞাপন
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুরসহ কয়েকটি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুযায়ী বঙ্গোপসাগরের এই সিস্টেমটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেওয়া এবং বাংলায় ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র।








