Logo

জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দুজুয়ান, বন্যা-ধসের শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪২
জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দুজুয়ান, বন্যা-ধসের শঙ্কা
ছবি: সংগৃহীত

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। রাজধানী টোকিওসহ কানতো অঞ্চলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুজুয়ান টোকিও মহানগর এলাকার কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ঝড়ের প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জ ও জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরে সর্বোচ্চ পর্যায়ের ভূমিধস জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, কানতো ও মধ্য জাপানে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হলে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি দ্রুত বেড়ে যেতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঝড়ের প্রভাবে জাপানের বিভিন্ন কার্যক্রমেও প্রভাব পড়েছে। আইচি অঞ্চলে এশিয়ান গেমসের ঘোড়দৌড়ের ইভেন্ট এক দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। ঝড়ের কারণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিউইয়র্ক যাত্রাও চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে বিমান চলাচল ও স্থানীয় পরিবহন ব্যবস্থায়ও বিঘ্ন ঘটেছে। টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর থেকে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD