Logo

ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০০
ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)। কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে ইমরানের তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পিটিআইয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আটক করা হচ্ছে।

বিজ্ঞাপন

২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কায় হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনার পর হাসপাতালগুলোও প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এর প্রভাব পড়েছে সাধারণ রোগীদের চিকিৎসাসেবায়। জরুরি পরিস্থিতির প্রস্তুতির অংশ হিসেবে কিছু রোগীকে জানানো হয়েছে, তাদের নির্ধারিত অস্ত্রোপচার কয়েক দিন পিছিয়ে দেওয়া হতে পারে কিংবা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলার নির্দেশনা ইঙ্গিত করছে ইমরান খানের মুক্তির জন্য যারা রাস্তায় নামবে তাদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করা হতে পারে।

এমন ধরপাকড়ের পরও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছে পিটিআই। তারা বলেছে, যে কোনো মূল্যে ইমরানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে।

পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর তারা বিক্ষোভ কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঘোষিত কর্মসূচির দিন আসার আগেই জাতীয় ও প্রাদেশিক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া অনেককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দি রয়েছেন। বর্তমানে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে। এর আগে ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD