Logo

জাতীয় দলে কতদিন খেলবেন, জানালেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:০৪
জাতীয় দলে কতদিন খেলবেন, জানালেন সাকিব
ছবি: সংগৃহীত

কবে মাঠে ফিরছেন সাকিব। এবার সেই উত্তর নিজেই দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চোট পাওয়ার পর বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে পারেনি সাকিব আল হাসান। বাজে এক টুর্নামেন্ট কাটানোর পর মাঠে ফেরেনি আর। সাকিবকে রেখেই  নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে গেছেন ক্রিকেটাররা। কিন্তু সাকিব এখনও মাঠের বাইরে। তার অনুপুস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে ৩ ফরম্যাটেই এখনও জাতীয় দলের অধিনায়ক সাকিব। তার ক্রিকেটে ফেরা হবে কবে? এর মধ্যে জাতীয় নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাওয়ায় এই কৌতূহল আরও বেড়েছে।  

কবে মাঠে ফিরছেন সাকিব। এবার সেই উত্তর নিজেই দিয়েছেন তিনি। আরও অনেকদিন ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন সাকিব। বিশ্বকাপে আঙুলে পাওয়া চোট সেরে উঠতে দুই সপ্তাহ বেশি সময় লাগছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল থেকে মাঠে ফিরতে চান সাকিব। রবিবার (১০ ডিসেম্বর) আমেরিকাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সাকিব।

বিজ্ঞাপন

এ সময় সাকিব বলেন, “আশা ছিল নিউজিল্যান্ডে অন্তত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবো। এখন মাত্র দল যাচ্ছে। আমি পরিকল্পনা করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো। কিন্তু আমি গত দুই দিন আগেও এখানে ডাক্তার দেখিয়েছি। সে বলেছে যে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আস্তে আস্তে রিহ্যাব শুরু করতে।”

বিজ্ঞাপন

জাতীয় দলে কতদিন খেলতে চান এই প্রসঙ্গেও কথা বলেছেন সাকিব। এর আগে একবার জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলতে চান। এখন জানালেন, জাতীয় দলে মনোযোগ দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা কমাচ্ছেন।

বিজ্ঞাপন

সাকিব বলেন, “তিন ফরম্যাটেই খেলছি এখনও। আশা করবো যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে কখন কোনটা কী হতে পারে। কিন্তু এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়া।”

বিজ্ঞাপন

“আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করবো।’

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD