Logo

ফখরুলের জামিনের রুল শুনানি ৩ জানুয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ২২:৪০
ফখরুলের জামিনের রুল শুনানি ৩ জানুয়ারি
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পুলিশের করা মামলায় মির্জা ফখরুলের জামিনের বিষয়ে ওই রুল শুনানি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রবিবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD