Logo

সফরকারী পাকিস্তানের একাদশ ঘোষণা, ফিরলেন রিজওয়ান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৩
সফরকারী পাকিস্তানের একাদশ ঘোষণা, ফিরলেন রিজওয়ান
ছবি: সংগৃহীত

বক্সিং ডে টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন এ ব্যাটার

বিজ্ঞাপন

সরফরাজ আহমেদ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলেছিলেন। বাদ পড়েছিলেন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে এক ম্যাচ পরই আবার ফিরেছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন এ ব্যাটার।

তবে রিজওয়ান উইকেট কিপার হিসেবে খেলবেন না। উইকেটের পিছনে দাঁড়াবেন মোহাম্মদ নাওয়াজ। ইনজুরিতে ছিটকে যাওয়া খুররম শাহজাদের পরিবর্তে একাদশে থাকবেন মীর হামজা অথবা হাসান আলী। তবে যথারীতি একাদশে আছেন অভিজ্ঞ শাহীন আফ্রিদি ও প্রথম ম্যাচে অভিষেক হওয়া আমের জামাল। আরবার আহমেদ ও নোমান আলী ইনজুরিতে থাকায় একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন সাজিদ খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে সরফরাজের সাথে বিশ্রামে রাখা হয়েছে ফাহিম আশরাফকেও। এ বিষয়ে অধিনায়ক শান মাসুদ বলেন, আমাদের মনে হয়েছে রিজওয়ান খেলার জন্য প্রস্তুত আছে। সে কারণেই আমরা সরফরাজকে বিশ্রামে রেখেছি। যাতে সে বিশ্রাম নিয়ে আবার ভালোভাবে কামব্যাক করতে পারে। কন্ডিশনের ওপর ভিত্তি করেই আমরা এমন একাদশ নির্বাচন করেছি সবাই যেন মাঠে তাদের সেরাটা দিতে পারে।

বর্তমানে ইনজুরি সমস্যায় পড়েছে পাকিস্তান দল। প্রথম টেস্টে দারুণ বোলিং করা খুররম শাহজাদ, আরবার আহমেদ ও নোমান আলী ইনজুরির কারনে ছিটকে গেছেন। টেস্টের আগেই ইনজুরিতে পড়েছেন পেসার নাসিম শাহ। সে কারণে একাদশ সাজাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শান মাসুদদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পার্থ টেস্টে পাকিস্তান দলের একাদশ : শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, আগা সালমান, শাহীন আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমের জামাল এবং সাজিদ খান।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD