Logo

বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন নিরপেক্ষ হবে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০১:২৬
বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন নিরপেক্ষ হবে
ছবি: সংগৃহীত

সাংবিধানিক দায়িত্বের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে

বিজ্ঞাপন

বিএনপিকে আহ্বান জানানোও হয়েছে, কিন্তু তারা নির্বাচনে না এলে আমাদের কিছু করার নেই বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবিধানিক দায়িত্বের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেকের অধিকার আছে তাতে অংশ নেওয়ার। এখন কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তিনি তার অধিকার ক্ষুণ্ন করলেন। কিন্তু এতে নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে তাদের আহ্বান জানানো উচিত। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকার দাবি-দাওয়া না মানায় বিএনপি নির্বাচনে আসছে না। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকার চেষ্টা করেছে অংশগ্রহণ নিশ্চিত করার। কিন্তু তারা যদি না এসে থাকে, তাহলে সরকারের কিছু করার নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া ও ভোট প্রদানে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, বেলা ১১টায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সিইসি ও কমিশনের অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কমিশনের কাছে নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানান বিষয় তুলে ধরে মানবাধিকার কমিশন।  

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD