Logo

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডেতে জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৭
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডেতে জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ওপেনার হিসেবে ওয়ানডে একাদশে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে দলে রাজত্ব করছেন। বাংলাদেশ থেকে একজনের জায়গা হয়েছে সেখানে।

নাহিদা আক্তার পুরো বছরে বল হাতে ২০ উইকেট নিয়ে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কান নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ওপেনার হিসেবে ওয়ানডে একাদশে রাখা হয়েছে। ৬৯ দশমিক ১ গড়ে ৪১৫ রান করেছেন আতাপাত্তু। অন্যদিকে ৭৭ দশমিক ৪ গড়ে ৩৮৭ রানের পাশাপাশি উইকেটের পেছনে ৬ ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছেন বেথ মুনি।

বিজ্ঞাপন

তিনে আছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। ৩৪৬ রানের পাশাপাশি কিউই এই অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ১২ উইকেট। ডিভাইনকে অধিনায়ক রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরেক কিউই আমিলা কের চারে আছেন। ব্যাট হাতে ৬৭ দশমিক ৬ গড়ে ৫৪১ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়েছেন এ ক্রিকেটার।

বিজ্ঞাপন

পাঁচে আছেন ইংল্যান্ডের নাট সাইভার ব্রান্ট। ১৩১ গড়ে ৩৯৩ রান করেছেন এই ইংলিশ ব্যাটার। দলে আছেন আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। ১৭৯ রানের সাথে ২১ উইকেট রয়েছে তার। বোলারদের মধ্যে সাদারল্যান্ড, ডি-ক্লার্ক, নাহিদা ও লিয়া তাহুহু আছেন।

বিজ্ঞাপন

বর্ষসেরা নারী ওয়ানডে দলের একাদশ: সোফি ডিভাইন-(অধিনায়ক), চামারি আতাপাত্তু, বেথ মুনি-(কিপার), আমিলা কের, নাট সাইভার ব্রান্ট, মারিজান কাপ, অ্যাশলি বার্ডনার, আন্নাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার এবং লিয়া তাহুহু।

বিজ্ঞাপন

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলের একাদশ : সোফি ডিভাইন-(অধিনায়ক), বেথ মুনি, চামারি আথাপাত্তু, হেইলি ম্যাথুউস, নাট সাইভার, মারিজ্জানে কাপ,  আমিলা কের, অ্যাশলি গার্ডনার, সোফি এক্লেস্টোন, শাবনিম ইসমাইল  ও মেগান স্কুট।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD