Logo

মেট্রোরেল চলবে ভোটের দিনও

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৪, ২২:৫৭
মেট্রোরেল চলবে ভোটের দিনও
ছবি: সংগৃহীত

বিষয়টি জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান। 


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিষয়টি জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।


এদিকে, ভোটের দিন গণপরিবহন,  প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা  চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।


আরও পড়ুন: কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু, সব স্টেশনে থামবে মেট্রোরেল


তিনি বলেন, “নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।”


আরও পড়ুন: ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলের নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি


তবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করবে।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD