Logo

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলের নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩
ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলের নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয়, সে লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত্ত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আজ বৃহস্পতিবার র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD