Logo

একই স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ, ১৪৪ ধারা জারি

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৪, ০২:১৮
একই স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

নৌকা ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সভা ঘিরে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার  (৪ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে  সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে এ ১৪৪ ধারা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান , ঝিনাইদহ শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা সভা আহবান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম আরও বলেন, “ওই দুই এলাকার ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিলি-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষনা করা হলো। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি’র জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল। অপরদিকে,  শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গনে একই সময়েই জনসভার ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD