Logo

বেরসিক বৃষ্টিতে বিফলে আশালঙ্কার লড়াকু শতক

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০২:০০
বেরসিক বৃষ্টিতে বিফলে আশালঙ্কার লড়াকু শতক
ছবি: সংগৃহীত

আম্পায়ারদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে গেছে

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার মিডলঅর্ডার ব্যাটার চারিথ আশালঙ্কা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক লড়াকু শতক হাঁকালেন। তবে তাকে জয়ের নায়ক হতে দিলো না বেরসিক বৃষ্টি। ভারী বর্ষণের কারণে পুনরায় খেলা শুরু করতে না পারায় আম্পায়ারদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে গেছে।

শনিবার (৬ জানুয়ারি) কলম্বোতে ভালো কোনো সঙ্গি পান নি ব্যাটার আশালঙ্কা। ৬ ব্যাটারের সাথে ছোট ছোট জুটি গড়ে ব্যক্তিগত শতকের দিকে এগিয়ে গেলেন এই বাঁহাতি ব্যাটার। আর শেষ পর্যন্ত সফলতার দেখা পেলেন। দুর্দান্ত ব্যাট করে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ৯৫ বলে ১০১ রান করে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আশালঙ্কা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায়। ওপেনার আভিশকা ফার্নান্দো দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। রিচার্ড গারাবার বলে ৫ বলে ০ করে ড্রেসিংরুমে যান তিনি।

অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এরপর ৪৬ বলে ৬৩ রানের জুটি গড়েন। ৪৮ বলে ৪৬ রান করে অপ্রত্যাশিত রানআউটে ফিরে যান মেন্ডিস। ৩১ বলে ৪১ রান করে গারাবার দ্বিতীয় শিকার হন ব্যাটার সামারাবিক্রমা। জানিথ লিয়ানেজ করেন ৩৫ বলে ২৪ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আশালঙ্কার সাথে ৫২ রানের জুটি গড়েন কেবল দুশমন্হ চামিরা। এছাড়া অন্য ব্যাটাররা তেমন বড় কোনো স্কোর করতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে ড্রেসিং রুমে গেছেন লঙ্কান ব্যাটাররা। অবশেষে ৯ উইকেটের ব্যাবধানে ২৭৩ রান করেন শ্রীলঙ্কা দল।

জিম্বাবুয়ে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভার ব্যাট করতে পারেন। লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা এরমধ্যেই চমক দেখিয়েছেন। ২ ওভার বল করে দুটিই মেইডেন ওভার তুলে নেন। নিজের দ্বিতীয় ওভার মেইডেন করে ২টি উইকেটও দখল করেন এই বাঁহাতি পেসার। বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১২ রান করেন জিম্বাবুয়ে দল।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD