Logo

জীবনে প্রথম ভোট দিলেন জ্যোতি

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০২:৪০
জীবনে প্রথম ভোট দিলেন জ্যোতি
ছবি: সংগৃহীত

ক্রিকেটার লিখেছেন, ‘জীবনের প্রথম ভোট’ সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৭ সকাল থেকে শুরু হয় এই ভোটগ্রহণ। প্রথমবারের মতো এবার ভোট দিয়েছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শেরপুরের বাসিন্দা জ্যোতি ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বাক্সে নিজের ব্যালট ঢোকানোর ছবি পোস্ট করে তারকা এই ক্রিকেটার লিখেছেন, ‘জীবনের প্রথম ভোট’ সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD