Logo

কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ২৩:৪৬
কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি
ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

এবার দুই দিনের নতুন কর্মসূচীর ঘোষণা দিয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১ দফা দাবি আদায়ে ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় দলটি।

সোমবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আরও পড়ুন: গণস্বাক্ষর সংগ্রহ বিএনপির ললাটে পরাজয়ের শেষ চিহ্ন: মেনন

বিজ্ঞাপন

এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির এই ২ দিনের কালো পতাকা মিছিল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD