Logo

ভারতে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০০ গাড়ি পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৪, ০৩:২৯
ভারতে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড,  ২০০ গাড়ি পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

রবিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ এ আগুন লাগে।

বিজ্ঞাপন

ভারতের রাজধানী দিল্লির ওয়াজিরবাদে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ এ আগুন লাগে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জানুয়ারি) সকালে আগুন নিভে যাওয়ার পর দেখা যায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০০টি চার চাকাগাড়ি, এছাড়াও পুড়ে গিয়েছে কমপক্ষে ২৫০টি মোটরবাইক। কিভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওয়াজিরবাদে ভয়াবহ আগুন লাগে পুলিশ প্রশিক্ষণ স্কুলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ৮ টি ইঞ্জিন। ভোর ৪টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই অগ্নিকাণ্ডে হতাহত হননি। তবে অনেক ৪ চাকাগাড়িও মোটর বাইক পুড়ে গেছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD